৫ মে ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক আলোচনায় বসবে না : রোহানী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরান-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক আলোচনায় বসবে না : রোহানী

বিদেশ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানী বলেছেন -তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো আলোচনায় বসবে না।

সংসদে বক্তৃতা কালে রৌহানী বলেছেন – যুক্তরাষ্ট্র, ইরানের ওপর তার তরফের আরোপিত সকল বিধিনিষেধ প্রত্যাহার করলেই কেবল নিস্পত্তি আলোচনা হতে পারে এবং সে আলোচনায় ২০১৫ সালের আন্তর্জাতিক পারমানবিক চুক্তির সাক্ষরকারী অন্যান্য দেশকেও শরিক করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত বছর ঐ চুক্তি হতে বের হয়ে যান।ইরানের সঙ্গে টেন-চীন-ফ্রান্স-রাশিয়া-জার্মানী-ও ইউরোপিয় ইউনিয়নের যে চুক্তি হয়েছিলো সেখান থেকে। ট্রাম্প এই গেলো সপ্তাহেই রৌহানীর সঙ্গে বৈঠকের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করে বলেন, তাঁদের মধ্যে কথাবার্তা যে হতে পারে, তার ভালো সম্ভাবনা রয়েছে একটা।

রৌহানী মঙ্গলবার প্রতুত্তর দেন এই বলে যে – ইউরোপিয় ইউনিয়নকে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তেল কেনার দায়বদ্ধতা ব্যক্ত করতে হবে – অন্যথায়, ইরান পারমানবিক চুক্তি হতে আরো পিছূ হঠে যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি