৫ মে ২০২৬

ইরান উন্নতমানের সেন্ট্রিফিউজ স্থাপন করছে : জাতিসংঘ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরান উন্নতমানের সেন্ট্রিফিউজ স্থাপন করছে : জাতিসংঘ

বিদেশ ডেস্ক:সোমবার জাতিসংঘের নজরদারি সংস্থা বলেছে তাদের পর্যবেক্ষকরা এই খবর নিশ্চিত করেছেন যে ইরান আরও উন্নতমানের সেন্ট্রিফিউজ স্থাপন করছে এবং ইউরেনিয়াম পরিশোধনের জন্য তা ব্যবহার করা যাবে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বিবৃতিতে বলা হয়েছে বেশ কয়েক ধরনের উন্নতমানের সেন্ট্রিফিউজ ওই তালিকায় অন্তর্ভুক্ত এবং ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে তা নিষিদ্ধ। বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের চুক্তি হয় যে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তারা তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করবে।

ইরানী কর্মকর্তারা ওই পদক্ষেপ ঘোষণা করার পরপরই জাতিসংঘের নজরদারি সংস্থা ওই খবর নিশ্চিত করে। ইরান অভিযোগ করেছে যে তাদের তেল শিল্পের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় দেশগুলো যথেষ্ট করছে না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি