৪ মে ২০২৬

ইরান থেকে ভারতের তেল আমদানিতে কোনো বাধা নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৭ এএম
ইরান থেকে ভারতের তেল আমদানিতে কোনো বাধা নেই

প্রতীকী ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা সত্ত্বেও ইরান থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বর্তমানে ইরান থেকে তেল সরবরাহের ধারা স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে এটি অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত ও অস্থিতিশীলতা বৃদ্ধি পেলেও দেশটির অভ্যন্তরীণ শোধনাগারগুলো তাদের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া ওই বিবৃতিতে মন্ত্রণালয় নিশ্চিত করে যে ইরানসহ বিভিন্ন উৎস থেকে ভারতের চাহিদামাফিক তেল আমদানি প্রক্রিয়া বর্তমানে সুরক্ষিত রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ইরানি তেলের বকেয়া বা বর্তমান মূল্য পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছে না ভারত। এর ফলে বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যেও ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই ভারতের পক্ষ থেকে এমন আশ্বস্তকারী বার্তা এল। সূত্র: আলজাজিরা।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি