৫ মে ২০২৬

ইরাকে মার্কিন হামলায় ইরানি কমান্ডারসহ নিহত ৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইরাকে মার্কিন হামলায় ইরানি কমান্ডারসহ নিহত ৮

বাংলাপ্রেস ডেস্ক: বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানিসহ ৮ জন নিহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হামলা চালানো হয়েছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে।

ইরানের বিপ্লবী গার্ডসও জেনারেল কাসেমের মৃত্যুর কথা স্বীকার করেছে। তারা বলেছে, মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বাগদাদের বিমানবন্দরে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। তাদের মধ্যে সোলেমানিও ছিলেন।

মার্কিন কর্মকর্তারা রয়টার্স নিউজ এজেন্সিকে বলেছেন, তারা ইরাকে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিপ্লবী গার্ডের প্রধানের নিহতের বিষয়ে বা মার্কিন হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্স রয়টার্সকে জানিয়েছে, জেনারেল সোলেমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিস নিহত হয়েছেন।

এর আগে ইরাকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস লক্ষ্য করে পাথর ছুড়েছে। সেখানকার নিরাপত্তা চৌকিতে আগুন দিয়েছে। পরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।

আরও হামলার আশঙ্কায় সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দফা রকেট হামলা চালানো হয়েছে। হামলায় দুটি গাড়ি বিস্ফোরিত হয়েছে বলে জানানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি