৫ মে ২০২৬

ইরাকে মার্কিন আগ্রাসনের সমালোচনা করলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরাকে মার্কিন আগ্রাসনের সমালোচনা করলেন ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইরাকে ২০০৩ সালে সংঘটিত মার্কিন আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে আমেরিকার জড়ানো কোনোভাবেই উচিত নয়। বুধবার কয়েকটি টুইটবার্তায় এসব কথা বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, শত শত বছর ধরে চলা মধ্যপ্রাচ্যের সংঘাতমতয় পরিস্থিতিতে আমেরিকার সেনা পাঠানোর সিদ্ধান্ত ছিল ইতিহাসের নিকৃষ্টতম ভুল।

ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যের আইনশৃঙ্খলা রক্ষা এবং যুদ্ধের পেছনে আট ট্রিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা। আমাদের হাজার হাজার মহান সেনা মারা গেছে এবং আহত হয়েছেন। এর বিপরীতে লাখ লাখ সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে যাওয়াটা আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম ভুল। আমরা সেখানে একটি মিথ্যা এবং ভুল প্রেক্ষাপটে যুদ্ধে গিয়েছি।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরাকে কোনো গণবিধ্বংসী মারণাস্ত্র ছিল না। আমরা এখন ধীরে ধীরে এবং অত্যন্ত সতর্কতার সাথে আমাদের সেনাদেরকে দেশে ফিরিয়ে আনছি। বড় কোনো দৃশ্যপটে আমরা গুরুত্ব দিচ্ছি। আমেরিকা আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি।

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে ট্রাম্প বলেন, সেখান থেকে মাত্র ৫০ জন সেনা সরিয়ে নেয়া হয়েছে। সেখানে শত শত বছর ধরে বিভিন্ন গ্রুপের মধ্যে লড়াই চলছে। মধ্যপ্রাচ্যের এসব সংঘাতে জড়িয়ে যাওয়া আমেরিকার উচিত না। টুইটবার্তায় দায়েশ-বিরোধী যুদ্ধে আমেরিকার জড়িত হওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন ট্রাম্প।সূত্রঃ পার্সটুডে

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি