১০ মে ২০২৬

ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: ইন্টারপোলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। তিনি বলেন, ইমিগ্রেশন ব্যবস্থার কেমন উন্নতি হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে এসেছি। আগের চেয়ে এখানকার অনেক উন্নতি হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিরাপত্তা বলয় পার হয়ে কীভাবে থাইল্যান্ড গেলেন সেটি বের করতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই আমরা রিপোর্ট পেয়ে যাবো। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে এসবির পক্ষ থেকে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই। এ বিষয়ে তদন্ত করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনভোগান্তির বিষয় মাথায় রেখে কর্মসূচি দেওয়া উচিত। মানুষের চলাচলের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ের অন্য পন্থাও আছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি