১১ মে ২০২৬

ইনস্টাগ্রামে যুক্ত হলো রোজা সম্পর্কিত স্টিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইনস্টাগ্রামে যুক্ত হলো রোজা সম্পর্কিত স্টিকার
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বের বিভিন্ন উৎসব ও ইভেন্টকে কেন্দ্র করে নিয়মিতই স্টিকার নিয়ে আসে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম। এবার ব্যবহারকারীদের জন্য রোজা সম্পর্কিত স্টিকার এনেছে ইনস্টাগ্রাম। ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম রোজা উপলক্ষে তিনটি স্টিকার যুক্ত করেছে। পরিবারের সদস্য ও বন্ধুদের শুভেচ্ছা জানাতে ব্যবহারকারীরা তাদের স্টোরিতে এসব স্টিকার ব্যবহার করতে পারবেন। ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, রোজা কেন্দ্রিক স্টিকার তৈরি করতে ইলাস্ট্রেটরের সঙ্গে কাজ করেছে ইনস্টাগ্রাম। নতুন যুক্ত হওয়া তিনটি স্টিকারের মধ্যে আছে- চাঁদ, ইফতারের খাবার ও একটি মসজিদ। ফিচারড ক্যাটাগরির নিচে এই তিনটি স্টিকার যুক্ত করা হয়েছে। এ কারণে স্টোরি পোস্ট করার সময় স্টিকার সেকশনের ঠিক ওপরে রোজা সম্পর্কিত স্টিকারগুলো পাওয়া যাবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি