৪ মে ২০২৬

ইনিই কি আমির খানের হবু জামাই ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইনিই কি আমির খানের হবু জামাই ?

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির দৌলতে মিডিয়ার আলোচনায় চলে আসেন বলিউড সেলিব্রিটিদের ছেলে মেয়েরা। কিছুদিন আগেই শাহরুখ খানের মেয়ে সুহানা খানের বন্ধুবান্ধব নিয়ে পার্টির ছবি-ভিডিয়ো নিয়ে আলোচনায় মেতেছিল নেট দুনিয়া। সম্প্রতি এক যুবকের সঙ্গে সময় কাটানোর একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আমির খানের মেয়ে ইরা খান। তার পরই ট্রেন্ডিং লিস্টে চলে এসেছেন তিনি।

ইরার সঙ্গী ওই যুবকের নাম মিশাল কিরপালনি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ছুটি কাটাচ্ছেন ইরা। সেখান থেকেই মিশালের সঙ্গে ঘনিষ্ট মুহূর্ত কাটানোর ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আপনাদের বসন্তের ছুটি রৌদ্রোজ্জ্বল ও হাসি-খুশিতে কাটছে আশা করি। যেমন কাটছে আমাদের— আমার ও মিশালের।’

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই সব ছবিতে হাসি মুখে দেখা যাচ্ছে মিশাল ও ইরাকে। অন্য একটি ছবিতে মিশালের কোলে মাথা রেখেছেন আমির খানের মেয়ে। মিশালের ঠোঁট আলতো করে ছোঁয়া ইরার কপালে।

আর এই সব ছবি ঘিরেই আমির খানের মেয়ে ইরাকে নিয়ে আগ্রহ বেড়েছে নেটিজেনদের। তাঁদের জিজ্ঞাস্য, তাহলে মিশালই কি আমির খানের হবু জামাই?

ইনস্টাগ্রাম প্রোফাইল অনুসারে মিশাল একজন শিল্পী, প্রোডিউসার ও সুরকার। এর আগে ২০১৯-এর নববর্ষের সময় এবং মিশালের জন্মদিনে নিজেদের আলিঙ্গনরত ছবি প্রকাশ করেছিলেন আমির খানের মেয়ে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি