ইংল্যান্ডকে হারাতে উইন্ডিজের ১৯৭ রানের ডাক
বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের ১৫তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয়দের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ব্রিটিশরা।
প্রথমে ব্যাট করতে নেমে ৮ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন পরিস্থিতিতেও ব্যাটিং তাণ্ডব চালাম সিমরন হিতমায়ার। তিনি মাত্র ১২ বলে দুই চার আর দুই ছক্কায় ২৩ রান করে ফেরেন।
২৯ বলে ৩৪ রান করেন রোস্টন চেজ। তবে কাজের কাজটি করেন শেরেফানি রাদারফোর্ড। তিনি ৪২ বলে দুই চার আর ৭টি ছক্কার সাহায্যে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
তার এমন ব্যাটিং তাণ্ডবের কারণেই শুরুতে বিপাকে পড়ে যায় উইন্ডিজ শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। অবশ্য শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭ বলে একটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি