৪ মে ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে আজ লড়বে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে আজ লড়বে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: আজ (৮ জুন) দ্বাদশ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে টাইগাররা। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট স্বাগতিক ইংল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ১২তম ম্যাচটি।

বাংলাদেশের মতো দুর্দান্ত জয় নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে ইংলিশরা। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় স্বাগতিকরা। ১৪ রানে ম্যাচ হারে ইংল্যান্ড। তাই বাংলাদেশের মতো ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা।

এর আগে বিশ্বকাপে তিনবারের দেখায় দুই ম্যাচেই জয় পায় বাংলাদেশ। ২০১১ সালে ঘরের মাঠে ২ উইকেটে আর ২০১৫ সালের বিশ্বকাপে ১৫ রানের ব্যবধানে হারায় ইংলিশদের। বিশ্বকাপে মোট তিনবারের দেখায় ২০০৭ সালে ইংল্যান্ড জিতেছিল ৪ উইকেটে।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে সর্বোচ্চ রানের দিকেও এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ২৭৫ আর ইংল্যান্ডের ২৬০ রান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি