ইংল্যান্ডে মালবাহী ট্রাকে ৩৯টি মৃতদেহ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি মালবাহী ট্রাকের মধ্যে ৩৯টি মৃতদেহ পাওয়ার ঘটনাটি ব্রিটেনে মানুষ পাচারের ইতিহাসে সবচেয়ে জঘন্য ঘটনা।
পুলিশ এরই মধ্যে ঐ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ঐ ট্রাকের চালকসহ চার জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। গোড়াতে পুলিশ বলেছে যে, এই অভিবাসীর চীনা নাগরিক, তবে গতকাল বলেছে ঘটনাটি সম্পর্কে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।
চীন এই মৃত অভিবাসীদের কাউকেই সনাক্ত করতে পারেনি। এরই মধ্যে ভিয়েতনামের কিছু পরিবার বলছে যে, তারা আশংকা করছে যে নিহতদের মধ্যে তাদের স্বজনরাও থাকতে পারে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি