ইন্দোনেশিয়ায় সামরিক বাহিনীর একাধিক অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপে সামরিক বাহিনীর একাধিক অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। স্থানীয় অগ্নিনির্বাপণ কর্মীদের বরাত দিয়ে শনিবার দেশটির সংবাদমাধ্যম দেটিক ডটকমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনও হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইন্দোনেশিয়ার টেলিভিশন চ্যানেল কমপাস বলেছে, যে অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি সামরিক বাহিনীর। কমপাসে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে ওই এলাকায় বিশাল অগ্নিকুণ্ডলী উড়ছে। এ সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দও শোনা যায়।
দেটিক বলেছে, বোগোর রিজেন্সি ও বেকাসি সিটির সীমান্ত লাগোয়া বিস্ফোরক মজুত রাখার কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অগ্নিনির্বাপণ কর্মীরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
বোগোর রিজেন্সি ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা জাজুলি বলেন, কয়েকটি অস্ত্রাগারে আগুন লেগেছে বলে খবর পেয়েছেন তিনি। কয়েকটি গুদামে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি