৫ মে ২০২৬

ইমরানের অবৈধ অর্থের সন্ধান দিলেন সাবেক স্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইমরানের অবৈধ অর্থের সন্ধান দিলেন সাবেক স্ত্রী
 

বাংলাপ্রেস ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। অল্প সময় বৈবাহিক সম্পর্ক ছিল। প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগেই বিচ্ছেদ হয়ে যায় তার এই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে। বিচ্ছেদের পর থেকেই নানা অপবাদ দিয়ে আসছেন। নির্বাচনের পর ইরমানের দলের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন। এবার আরও এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন তিনি। টুইটারে রেহামের দাবি, অস্ট্রেলিয়া থেকে ফান্ড আসে ইমরানের কাছে। কত আসে, তা উল্লেখ না করলেও রেহাম লিখছেন, আমেরিকা থেকে অবৈধভাবে টাকা পাওয়ার জন্য আমেরিকায় ইমরান খানের নামে দুট কোম্পানি রেজিস্ট্রার হয়েছে।

তিনি আরও জানান, বিদেশ থেকে আসা টাকা বে-আইনি। এমনকি এই সংক্রান্ত প্রমাণও তিনি পাবলিক ডোমেনে প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন। কাশ্মীর ইস্যুতে দেশের মধ্যেই কার্যত কোণঠাসা পাকিস্তান প্রধানমন্ত্রী। এরই মধ্যে রেহামের এই বিস্ফোরক টুইট। স্বাভাবিকভাবেই এই টুইট প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানে।

রেহামের দাবি, ইনসাফ অস্ট্রেলিয়া আইএনসি নামে ইমরান খানের স্বাক্ষরিত একটি সংস্থা রয়েছে অস্ট্রেলিয়ায়। যার মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ করে থাকেন ইমরান। এর আগে পুলওয়ামার হামলার পর ইমরান যে বয়ান দেন, তা পাকিস্তানের সেনার নির্দেশে বলেই উল্লেখ করেছিলেন করছিলেন রেহাম। তিনি বলেন, ইমরান নিজের বিবেকের সঙ্গে আপোস করে ক্ষমতায় এসেছে।

তার দাবি, ইমরানকে এই কথা বলতে চাপ দেওয়া হচ্ছে। ক্ষমতা বাঁচাতে সেনা যেমন বলছে দেখা যাচ্ছে তাদের কথা অনুকরণ করছেন তিনি। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী পুলওয়ামা হামলা নিয়ে বক্তব্য রাখার পরই প্রতিক্রিয়া দেন। ইমরান খান ওই বক্তব্যে দাবি করেন, যদি পুলওয়ামা হামলায় পাকিস্তানি কোনও ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মেলে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি