৫ মে ২০২৬

ইমরান খানকে হটাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইমরান খানকে হটাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছে দেশটির বিরোধী দলগুলো। শুক্রবার (১ নভেম্বর) জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ইমরান যদি এই সময়ের মধ্যে পদ থেকে সরে না দাঁড়ান, তবে আমরা ভিন্ন কৌশল নিতে বাধ্য হবো। এরপরে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এ খবর দিয়েছে রয়টার্স, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি।

২০১৮ সালের ভোটে ব্যাপক কারচুপির করে ক্ষমতায় এসেছেন ইমরান খান। এমন ভূয়া সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই বলেই অভিযোগ ইমরান সরকারের বিরোধী পক্ষের।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ইমরান খানকে উৎখাতে গত বুধবার (৩০ অক্টোবর) লাহোর থেকে ‘আজাদি মার্চ’ শুরু হয়। সরকার উৎখাতে এই বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। মিছিলে হাজার হাজার জনতা যোগ দেয়।

এ বিক্ষোভের নেতৃত্বে আছেন দেশটির জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই) পার্টির আমির প্রধান মাওলানা ফজলুর রহমান।

এছাড়াও আজাদি মার্চের মিছিলে শামিল হয় পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি), আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতারা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি