৪ মে ২০২৬

ইবিতে শিক্ষিকাকে জবাই করে নিজের গলায় ছুরি চালালেন কর্মচারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ এএম
ইবিতে শিক্ষিকাকে জবাই করে নিজের গলায় ছুরি চালালেন কর্মচারী

 


বাংলাপ্রেস ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান। এরপর তিনি নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে চেষ্টা করেছেন আত্মহত্যার।  

বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে ঘটে লোমহর্ষক এ ঘটনা। 

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শিক্ষিকা সাদিয়া রুনা ও হামলাকারী কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরএমও ডা. ইমাম হোসাইন শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কর্মচারী ফজলুর রহমানের চিকিৎসা চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি