৫ মে ২০২৬

হঠাৎ জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হঠাৎ জ্বরে আক্রান্ত খালেদা জিয়া
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়া এখন মোটামুটিভাবে ভালো, প্যারামিটারগুলো ভালো। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে উনার জ্বর দেখা দিয়েছে, যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, চিকিৎসা দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল আরও বলেন, হঠাৎ করে এই জ্বর এসেছে। পরীক্ষা-নিরীক্ষা করে আজকে উনার মেডিকেল বোর্ড বসবে। তারপর জানা যাবে। গতকাল রাত থেকে জ্বরের চিকিৎসা শুরু হয়েছে।’ গত ১৪ এপ্রিল করোনাভাইরাসের আক্রান্ত হন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে নেওয়া হয়। তিন দফা পরীক্ষার পর করোনা নেগেটিভ হন খালেদা জিয়া। পোস্ট কোভিড জটিলতায় ভোগায় তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি