৫ মে ২০২৬

হঠাৎ বিশ্বকাপ থেকে দেশে ফিরলেন সাকিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হঠাৎ বিশ্বকাপ থেকে দেশে ফিরলেন সাকিব
বাংলাপ্রেস ডেস্ক: ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান হঠাৎই দেশে এসেছেন। বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় এসে দুপুরে গিয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। জানা গেছে, দেশে এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এই কোচের অধীনেই নিজেকে বড় করেছেন সাকিব। হয়ে উঠেছেন বিশ্বসেরা তারকা। অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় গুরু ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে। এর আগে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় তাজ হোটেল থেকে কলকাতায় রওয়ানা হয় বাংলাদেশ দল। কলকাতায় আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। তবে পুরো দল একটা বাসে করে বিমানবন্দরে গেলেও ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি আলাদাভাবে বিমানবন্দরে গেছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি