হতে চেয়েছিলেন গাইনি ডাক্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ারের বিজ্ঞাপন দিয়ে ছয় বছর আগে শোবিজে যাত্রা শুরু, এরপর সে বছরই তুমুল আলোচিত ওয়েব ফিল্ম ‘তাকদীর’ দিয়ে অভিনয়ে নাম লেখান, সাংবাদিক আনিকা চরিত্রে দর্শকমহলে প্রশংসিত হন তিনি। এরপর ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ আফরান নিশোর ছোট বোন ‘রাফা’ চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা কুড়ান তানজিম সাইয়ারা তটিনী। সে সময় দর্শকেরা তাকে ‘রাফা’ নামে চিনতে শুরু করেন, অন্তর্জালে বাড়তে থাকে তার অনুসারীর সংখ্যা।
বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয় নিয়ে তটিনী সিরিয়াস হন অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’-এ অভিনয়ের পর।এরপর একাধারে অভিনয় করতে থাকেন নাটকে, এরপর নাম লেখান সিনেমাতেও। পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমীন’ সিনেমা দিয়ে বড় পর্দাতেও অভিষেক হয় তার। বড় পর্দায় তার এ অভিনয় ছিল করোনার সময়ে, তবে এখন তিনি থিতু হয়েছেন নাটকে, পার করছেন ব্যস্ত সময়।আজ ছোট পর্দার জনপ্রিয় এই তারকার জন্মদিন।সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হচ্ছেন এই সুহাসিনী।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি