৫ মে ২০২৬

হট প্যান্টে জয়া আহসান !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হট প্যান্টে জয়া আহসান !

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিনেত্রী জয়া আহসান বেশ জনপ্রিয়। ফেসবুক, ইনস্ট্রাগ্রামে নিয়মিতই তিনি পোস্ট করেন নানা ছবি ও স্ট্যাটাস। তবে বেশিরভাগ সময় ছবি পোস্ট করেই আলোচিত হন তিনি।

সম্প্রতি একটি ছবি দিয়ে সবার নজর কেড়েছেন জয়া। সেখানে তাকে দেখা গেছে হাফ প্যান্ট পরনে। অফ হোয়াইট হাফ প্যান্ট ও সাদা শার্টে ফটোশুটের ছবিটি দিয়ে তিনি চমকে দিলেন সকলকে। কারণ বেশীরভাগ সময়েই জয়াকে শাড়িতেই দেখা যায়। কিন্তু ওয়েস্টার্ন পোশাকেও যে তিনি দৃষ্টিনন্দন তা বুঝিয়ে দিলেন।

শর্ট প্যান্ট পরা জয়া এবার চিরচেনা জয়ার রুপকে যেন বদলে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার নতুন গেটআপের ছবিটি বহুল আলোচিত। তার এই নতুন লুকের ছবিটি নিয়ে সাধারণ ভক্তদের পাশাপাশি অনেক তারকা অভিনেত্রীও প্রশংসা করেছেন।

আসলে বয়সকে ছাপিয়ে জয়া যেন দিন দিন নিজেকে আরো আকর্ষণীয় করে তুলছেন। শরীর ও সৌন্দর্য নিয়ে তার নিমগ্ন চর্চাই এর মূল রহস্য। তার সমসাময়িক অভিনেত্রীদের নব্বই ভাগই অভিনয়ে নিয়মিত নন। আর দশটা বাঙ্গালি নারীর মতো বয়সের কাছে হার মেনেছেন তারা। থিতু হয়েছেন সংসারে। কালেভদ্রে তারা অভিনয়ে আসেন বোন-ভাবীর চরিত্রে।কিন্তু জয়া এখনো অনবদ্য। এখনো তাকে দেখা যায় সিনেমার মূল চরিত্রে। অভিনয় গুণ তো তার রয়েইছে, সৌন্দর্যেও তিনি দুই বাংলার দর্শকদের বশ করে চলেছেন।

তাইতো টলিউডে জয়া একের পর এক ছবি করে চলেছেন। সর্বশেষ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’ ছবিতে একজন জনপ্রিয় ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শিগগিরই তাকে আরো কিছু চমকপ্রদ চরিত্রে দেখা যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি