১২ মে ২০২৬

হরতালের সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হরতালের সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ হরতালের সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।মঙ্গলবার ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর শহরে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের নির্দেশনায় শহরের আরাপপুর এলাকায় মিছিল করে বিএনপি। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস মিছিলের নেতৃত্ব দেন। মিছিলকারীরা নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে তফসিল বাতিলের দাবী জানান। এদিকে জেলার কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা আব্দুল হামিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজারে গিয়ে শেষ হয়। মিছিল থেকে হরতাল সফল করার জন্য কালীগঞ্জ বাসির প্রতি আহবান জানানো হয়। কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকায় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন খোকন ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ লিয়াকত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চত করা হয়। এদিকে সোমবার রাতে ঝিনাইদহ শহরের আজাদ রেষ্ট হাউস এলাকায় মশাল নিয়ে বেক্ষাভ মিছিল করার সময় পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। পুলিশ রাস্তার উপর থেকে জ¦লন্ত মশাল অপসারণ করে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি