৫ মে ২০২৬

হৃত্বিক রোশনের ‘প্রেমে পড়েছেন’ নোরা ফাতেহি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হৃত্বিক রোশনের ‘প্রেমে পড়েছেন’ নোরা ফাতেহি!

বিনোদন ডেস্ক: বলিউডে নিজের নাচের ঝলক দেখিয়ে হাজার হাজার মানুষের হৃদয় জয় করেছেন নোরা ফতেহি। শুধু বলিউড কেন, গোটা বিশ্বেই ডান্সিং স্কিলের জন্য জনপ্রিয় নোরা।

সম্প্রতি দ্য কপিল শর্মা শো-তে গিয়েছিলেন নোরা। সেখানে গিয়েই নিজের মনের মানুষের কথা জানান দিলেন তিনি।

কপিলের প্রশ্নের জবাবে নোরা বলেন, ‘আমি বরাবর বলিউডের একজন হিরোকেই ভালোবেসেছি। তিনি হৃত্বিক রোশন। আমি ওঁর সঙ্গে কাজ করতে চাই।’

হৃত্বিকের ফ্যানগার্ল নোরা আরও বলেছেন, ‘আমি হৃত্বিককে ভালোবাসি। আমি ওঁর মতো ডান্সার হতে চাই।’

দর্শকের জানা উচিত, নোরা কিন্তু শুধুই ডান্সার ও অভিনেত্রী নন, তিনি ভালো গানও গাইতে পারেন। বিগ বস সিজন ৯-এ এসে নজর কেড়েছিলেন নোরা।

সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে অরিজিৎ সিং-এর গাওয়া একটি মিউজিক ভিডিয়োতে নজর কেড়েছেন নায়িকা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি