৪ মে ২০২৬

হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম
হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলা

বাংলাপ্রেস ডেস্ক: পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে পরপর তিনটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটায় বেশিরভাগ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারি ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়েছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং পরিবেশগত কোনো ক্ষতি হয়নি। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক জাহাজে অবস্থান করছেন।

এর আগে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে আঘাত পায়। জাহাজটির নাবিকরা নিরাপদে রয়েছেন এবং এটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।

তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার স্টার গুইনেথে, যা দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে আঘাতের মুখে পড়ে। জাহাজটির নাবিকরা নিরাপদ রয়েছেন।

মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানায়, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস পেয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। এ পর্যন্ত অন্তত ১৪টি জাহাজ হামলার শিকার হয়েছে।

সূত্র: রয়টার্স

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি