৪ মে ২০২৬

হরিণাকুন্ডে তরুণ ফুটবলারের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হরিণাকুন্ডে তরুণ ফুটবলারের মৃত্যু

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ভালকী গ্রামে পাওয়ার টিলারের ফাল ঢুকে রফিকুল ইসলাম (২৫) নামে এক তরুন ফুটবলারের মৃত্যু হয়েছে। তিনি ভালকী গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে।

চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ঢাকা মেডিকেলে তার মৃত্যু ঘটে। কাপাশহাটিয়া ইউনিয়নের মেম্বর ও নিহতর ভগ্নিপতি সালাহউদ্দীন খবরের সত্যতা স্বীকার করে জানান, শনিবার সকালে নতুন পাওয়ার টিলার দিয়ে মাঠে জমি চাষ করছিলেন রফিকুল।

এ সময় অসাবধানবশত পাওয়ার টিলার উল্টে চাপা পড়ে রফিকুল। এতে তার বুক ও মাথায় পাওয়ার টিলারের ধারালো ফাল ঢুকে যায়। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে রফিকুলের মৃত্যু ঘটে। ভালকী গ্রামের বাসিন্দা ও রফিকুলের প্রতিবেশি সলোক মিয়া জানান, তিনি স্থানীয় ফুটবল টিমের ভাল মানের খেলোয়াড় ছিলেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা তেকে লাশ আসার পর মাগরিবের সময় দাফন হতে পারে বলে পারিবারিক সুত্রে বলা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি