হোয়াইট হাউসেও ঢুকেছে করোনাভাইরাস!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কার্যালয় ও বাসভবনেও হানা দিয়েছে করোনাভাইরাস। হোয়াইট হাউসের বিবৃতির বরাতে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের এক কর্মী ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭৭৪ মানুষ। অন্তত ২৭৫ জন মারা গেছে। পেন্সের মুখপাত্র কেটি মিলার বিবৃতিতে জানান, শুক্রবার সন্ধ্যায় তারা ভাইস প্রেসিডেন্টের অফিসের এক কর্মী করোনায় আক্রান্ত বলে জানতে পারেন। বিবৃতিতে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ওই ব্যক্তির সংস্পর্শে যাননি। এর আগে ট্রাম্পের করোনা ভাইরাস পরীক্ষা করে নেগেটিভ ফল আসার কথা জানিয়েছিল হোয়াইট হাউস।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি