৭ মে ২০২৬

হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বারতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত ২৭ জানুয়ারি মোদির সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেদিন তিনি অভিবাসন নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে ভারতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি আরও নিরাপত্তা সরঞ্জাম কেনা এবং অবাধ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন। মূলত চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী নয়াদিল্লি। নিজেদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষ শ্রমিক ভিসা প্রাপ্তিও সহজতর করতে তৎপর মোদি সরকার। যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প অতীতে দিয়েছিলেন, তা–ও এড়াতে চায় ভারত। নতুন মেয়াদে ক্ষমতায় বসার পর এরই মধ্যে চীন, মেক্সিকো ও কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সফরে করলে দুই রাষ্ট্রপ্রধানের এসব বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২৩–২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের চেয়ে ৩২ বিলিয়ন ডলারের পণ্য বেশি দেশটিতে রপ্তানি করেছে ভারত। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি