হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম হাসপাতালে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মিনারা হেলেন: হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সেক্রেটারি ক্রিস্টি নোমকে মঙ্গলবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছেচ। অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে ডিএইচএস এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএইচএস-এর সহকারী সেক্রেটারি ট্রিশা ম্যাকলাফলিন এক বিবৃতিতে জানান, নোম 'সচেতন' আছেন এবং ঘটনার পর সুস্থ হয়ে উঠছেন।
ম্যাকলাফলিন বলেন, সেক্রেটারি নোমের আজ অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছিল। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন সচেতন এবং সেরে উঠছেন।
সিএনএন মঙ্গলবার সন্ধ্যায় জানায়, নোমকে অ্যাম্বুলেন্সে করে ওয়াশিংটন ডিসি-সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি হাসপাতালে 'সচেতন' ছিলেন ও তার নিরাপত্তা টিম ও চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি