৬ মে ২০২৬

হংকংয়ের সংসদে মারামারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হংকংয়ের সংসদে মারামারি

বাংলাপ্রেস ডেস্ক: হংকংয়ের জাতীয় সংসদে সরকারি দলের একজন সদস্যের ওপর হামলা চালিয়েছেন বিরোধীরা। বেইজিংপন্থী সরকারি দল সংসদীয় কমিটির নিয়ন্ত্রণ নেয়ার পর বিরোধীরা ক্ষিপ্ত হয়ে আজ (সোমবার) এই মারামারির সূচনা করেন।

বেইজিংপন্থী সরকারি দলের সদস্য চ্যান কিন পোর সংসদীয় কমিটির নতুন নেতা নির্বাচনের জন্য সভাপতিত্ব করার প্রস্তুতি নিতে গেলে বিরোধীরা হামলা চালায়। এতে একজন সংসদ সদস্য সামান্য আহত হন।

নিরাপত্তারক্ষীদের বাধার মুখে বিরোধী সংসদ সদস্যরা বড় রকমের মারামারি সূচনা করতে পারেন নি। ভিডিওতে দেখা যাচ্ছে অন্তত একজন সংসদ সদস্যকে সরিয়ে নেয়া হচ্ছে এবং তিন সদস্য ফ্লোরে পড়ে গেছেন।

এর আগে, দীর্ঘদিন ধরে হংকংয়ের রাস্তায় চীন-বিরোধী বিক্ষোভ হয়েছে। একটি আইন পাসকে কেন্দ্র করে এই বিক্ষোভ হয় যাতে বলা হয়েছিল সন্দেহভাজন অপরাধীদেরকে বিচারের জন্য চীনের মূল ভূখণ্ডে পাঠানো যাবে। অবশ্য পরে সে বিল স্থগিত করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি