৫ মে ২০২৬

হলি আর্টিজান মামলার রায় নিয়ে অবশেষে বিএনপির প্রতিক্রিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হলি আর্টিজান মামলার রায় নিয়ে অবশেষে বিএনপির প্রতিক্রিয়া

বাংলাপ্রেস ডেস্ক : ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২২ জনকে হত্যার দায়ে নব্য জেএমবির সাত সদস্যের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

তার একদিন পর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই রায় বিষয়ে বিএনপির কোনো মন্তব্য না থাকায় সমালোচনা করেন। তারপর আজ এই রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ তিনি বলেন- যে রায় দেয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। আশা করছি এমন ঘটনা আর ঘটবে না। তবে সমস্যা তো অনেক জায়গায়। এমন ঘটনা তখনই ঘটে, যখন মানুষ তার বাক স্বাধীনতা হারায়। গত ১০ বছর ধরে সে পরিস্থিতি করা হয়েছ। সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা দেশে নাই। ফখরুল বলেন, বাংলাদেশকে অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সকল চক্রান্ত সম্পন্ন করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি