হিউম্যান রাইটস ওয়াচের দৃষ্টিতে বাংলাদেশে দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের বিশ্ব প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও উত্তরণের সম্ভাবনার কথা উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এ বিষয়ে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অধীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে সামনে রেখে সংস্কার এবং জবাবদিহিরও অঙ্গীকার করেছে।
২০২৪ সালে অনুষ্ঠিত ৭০টিরও বেশি দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে কর্তৃত্ববাদী নেতারা তাঁদের বৈষম্যমূলক বক্তব্য ও নীতির মাধ্যমে প্রভাব বাড়িয়েছেন বলেও উল্লেখ করেছেন তিরানা হাসান।
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উচিত রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের সুরক্ষা দেওয়া, জোরপূর্বক গুমের ঘটনাগুলোর জন্য বিশ্বাসযোগ্য তদন্ত, ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং নিরাপত্তা বাহিনীর ওপর বেসামরিক নজরদারি নিশ্চিত করা।’
প্রতিবেদনটিতে বাংলাদেশের পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের মানবাধিকারকর্মীরা দাবি করেছেন, নিরাপত্তা বাহিনী বিরোধী দলের সমর্থক ও সাংবাদিকদের অন্যায়ভাবে গ্রেপ্তার, তাঁদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করা এবং আইনগত সহায়তা না দেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের জোরপূর্বক গুমবিরোধী কনভেনশনে সই করেছে।
এ ছাড়া মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গ্যাংয়ের সহিংসতার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। শরণার্থী হিসেবে নিবন্ধিত না হওয়া এসব মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে এবং চিকিৎসা সহায়তা নিতে ভয় পাচ্ছে। কারণ, তারা মিয়ানমারে ফেরত পাঠানোর শঙ্কায় থাকে।
এ অবস্থায় আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করার ওপর জোর দিয়ে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের সহায়তায় নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। ‘কুখ্যাত’ আখ্যা দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করারও সুপারিশ করা হয়েছে।
পাশাপাশি জোরপূর্বক গুমের শিকার পরিবারগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
বিপি।এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি