৫ মে ২০২৬

হিরো আলমের নতুন নায়িকা রিয়া মনি (ভিডিও)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হিরো আলমের নতুন নায়িকা রিয়া মনি (ভিডিও)
বাংলাপ্রেস, ঢাকা: টাইটানিক সিনেমার বহুল জনপ্রিয় ‘মাই হার্ট উইল গো অন’ গানে ফের ভাইরাল হন হিরো আলম। সেই গানে নায়িকা ছিলেন মডেল ও চিত্রনায়িকা নুসরাত। এবার নুসরাতের জায়গায় হিরো আলমের নতুন নায়িকা হতে চলেছেন রিয়া মনি। সোমবার সন্ধ্যায় এক ভিডিওতে দেখা যায়, হিরো আলমের অফিসে চলছে আনন্দ উল্লাস। নবাগতা রিয়া মনিকে নিয়ে হই হুল্লোড়ে মেতেছেন এই ভাইরাল বয়। ঘটনার পেছনে জানা গেলো, নুসরাতের জায়গায় আশরাফুল হোসেন আলম বা হিরো আলমের নতুন নায়িকা হিসেবে আসছেন রিয়া। এসময় হিরো আলম বলেন, আমি সবসময়েই নতুনদের সামনে নিয়ে আসি। এবারও নবাগতা রিয়াকে নিয়ে কাজ করবো। সেইসাথে রিয়ার সাথে আমার কাজের সম্পর্ক। কাজের জন্য তাকে আমি যথেষ্ট পছন্দ করি। www.facebook.com/watch/?ref=external&v=457810136040162 এ বিষয়ে রিয়া বলেন, হিরো আলমের সাথে তার তিনটি সিনেমা করার কথা রয়েছে। হিরো আলমের সাথে কাজ করতে ভালো লাগছে। সেইসাথে আসন্ন সিনেমাগুলো দর্শকের কাছে ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, বিখ্যাত গানের সুর বিকৃত করায় হিরো আলমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ডেকে এ কাজ না করার শর্তে মুচলেকা নেয়। এরপরে সামাজিক মাধ্যমে এমন কর্মকাণ্ড না করার ঘোষণা দেন তিনি। এর পরেই দেশ ও দেশের বাইরে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। নানা বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হন হিরো আলম। বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি