হিরো আলমের নতুন চমক 'কামড় দিও না'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ইতোমধ্যেই ব্যাপক পরিচিত একটি নাম হিরো আলম । সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উচ্চ আদালতে রিট করে প্রার্থীতা ফিরে পেয়েছিলেন তিনি। ভোটের দিন ভোট বর্জন করেও আলোচনায় আসেন তিনি।এর আগে ইউটিউবে কিছু মিউজিক ভিডিও প্রকাশ করে খুব দ্রুততার সঙ্গে সবার নজরে চলে আসেন হিরো আলম। এবার নিজের কন্ঠে 'কামড় দিও না' শিরোনামে একটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি মার্ক মিউজিক থেকে গানটি প্রকাশ হচ্ছে। গানটির সংগীতায়োজন করেছেন রাহুল।
এ বিষয়ে হিরো আলম বলেন, আমার ইচ্ছা ছিলো আমি বড় সুপার স্টার হবো তাই হয়েছি। এবার ইচ্ছা হলো আমি গান গাইবো। সেটাও করলাম। খুব শীঘ্রই গানটির মিউজিক ভিডিওর নির্মাণ কাজ শুরু হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি