৫ মে ২০২৬

হিরো আলমের জন‌্য গাইবেন রানু মন্ডল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হিরো আলমের জন‌্য গাইবেন রানু মন্ডল

বাংলাপ্রেস ডেস্ক: ইন্টারনেটে ভাইরাল হয়ে রাতারাতি খ্যাতি পান কলকাতার কণ্ঠশিল্পী রানু মারিয়া মন্ডল। অন‌্যদিকে সোশ‌্যাল মিডিয়ার কল‌্যাণে পরিচিতি পান হিরো আলম। এবার এ দুজন একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। হিরো আলমের সিনেমার জন‌্য গান গাইবেন রানু মন্ডল। এসব তথ‌্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

রানু মন্ডলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন হিরো আলম। সেই আলাপচারিতার একটি ভিডিও ক্লিপ সোশ‌্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। হিরো আলম বলেন—‘রানু মণ্ডলের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমার সিনেমায় দুটি গান গাওয়ার জন‌্য সম্মতি দিয়েছেন। আশা করি, তার গানগুলো সবাই গ্রহণ করবেন।’

হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দু’টি পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। আগামী ২০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে। আর এসব সিনেমায় ব‌্যবহার করা হবে রানু মন্ডলের গাওয়া গান। গত বছর ‘সাহসী হিরো আলম’ সিনেমার মাধ‌্যমে বড় পর্দায় পা রাখেন হিরো আলম। এরপর ‘টোকাই’ নামে আরেকটি সিনেমা শুরু করেন তিনি।

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে ছিল রানু মন্ডলের বাস। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগমাধ্যমে আলোচিত হন তিনি। সেখান থেকে সুযোগ পান বলিউডে। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধায়নে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দেন তিনি।

এরপর ভালোই কাটছিল তার সময়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখলেই বোঝা যেত, গ্ল্যামার জগতের চাকচিক্যের ছোঁয়া লেগেছে। কিন্তু তারপর শুধুই সমালোচনা। ভক্তদের সঙ্গে বাজে আচরণের কারণে বিতর্কে জড়ান। মেকআপ ও ঝলমলে পোশাক পরে ট্রলের শিকার হন রানু মন্ডল। সর্বশেষ রানাঘাট স্টেশনে ফিরেছেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি