৭ মে ২০২৬

হিরো আলমের জন্য বিবৃতি দেওয়ায় ১৩ কূটনীতিককে তলব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হিরো আলমের জন্য বিবৃতি দেওয়ায় ১৩ কূটনীতিককে তলব
বাংলাপ্রেস ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকার ১৩টি দূতাবাস। এই ১৩ মিশনের প্রধানদের বুধবার (২৬ জুলাই) তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া ১৩ প‌শ্চিমা মিশ‌নের দূত‌কে কূট‌নৈ‌তিক প‌ত্রের মাধ্যমে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌য়ে‌ছে। গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার আগে বনানীর একটি ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করেন নৌকা প্রতীকের ব্যাজধারী কিছু তরুণ। পরদিন এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। পরে যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল। টুইটের জেরে গত ২০ জুলাই ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানায় সরকার। ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যেন প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে—সরকারের এমন প্রত্যাশার কথাও তাকে জানানো হয়। ওইদিনই এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করাটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। সমন্বয়কারীর বলা কোনো কথার সঙ্গে সে দেশের দ্বিমত থাকলে তলব করতেই পারে। এটাই যথাযথ প্রক্রিয়া। যখন কোনো বিষয় নিয়ে অসন্তোষ থাকে, তখন সদস্যদেশগুলো এ প্রক্রিয়া মেনে চলে। ’ বাংলাদেশ আগেও নানা ইস্যুতে বিভিন্ন দেশের কূটনীতিকদের তলব করেছে। আগামীকাল (বুধবার) হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া ১৩ বিদেশি কূটনীতিককে তলব করে অসন্তোষের কথা জানাবে সরকার। হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া ১৩ বিদেশি কূটনীতিককে তলব করে অসন্তোষের কথা জানিয়েছে সরকার। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি