৮ মে ২০২৬

হিজবুল্লাহর নতুন প্রধানের নাম ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হিজবুল্লাহর নতুন প্রধানের নাম ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদলটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর রয়টার্সের। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের দলের নীতিমালা ও লক্ষ্যের প্রতি কাসেমের আনুগত্যের কারণে তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে। এতে আরও বলা হয়, হিজবুল্লাহর শূরা কাউন্সিল হিজবুল্লাহর মহাসচিব হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করতে সম্মত হয়েছে। তিনি এই মহৎ যাত্রায় বরকতময় পতাকা বহন করবেন এবং হিজবুল্লাহ ও ইসলামিক প্রতিরোধের নেতৃত্বে আল্লাহর কাছে দিকনির্দেশনা কামনা করবেন। এর আগে গত ২৭ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। পরের দিন ২৮ সেপ্টেম্বর ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবশ্য নাসরুল্লাহ নিহত হলে হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতা হিসেবে আলোচনায় আসেন হাসেম সাফিয়েদ্দিন। নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করতেন সাফিয়েদ্দিন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন, যা প্রতিরোধ যোদ্ধাদলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে। হাসেম সাফিয়েদ্দিন হাসান নাসরাল্লাহর চাচাতো ভাই এবং তার মতোই একজন ধর্মীয় নেতা। তিনি মহানবী হযরত মোহাম্মদের (সা.) বংশধর হিসেবে পরিচিতমূলক কালো পাগড়ি পরেন। তবে তিন সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন তিনি। গত সপ্তাহে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল ও হিজবুল্লাহ। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি