হেরোইন বিক্রির সময় ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ চারজনকে হেরোইন বিক্রির সময় আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
ইমরান বাংলাদেশ ছাত্রলীগ ত্রিশাল শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার গভীর রাতে উপজেলার নওধার এলাকার রাসেলের টং দোকানের পিছন থেকে হেরোইন বিক্রয়ের সময় তাদেরকে আটক করা হয়।
এসময় ইমরানের সাথে থাকা কবির হোসেন, মোস্তাফিজর রহমান রাজন, মাহবুব হোসেনকেও আটক করে পুলিশ। ইমরান সদ্য বিলুপ্ত হওয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ত্রিশাল থানার এসআই আমিনুল ইসলাম জানান, ১৮ পুড়িয়া হেরোইনসহ তাদের আটক করা হয়। বিক্রির উদ্দেশ্যে এই মাদক তারা বহন করছিল বলে জানিয়েছে। বৃহস্পতিবার বিকালে ওই চারজনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি