৬ মে ২০২৬

হেলেনা জাহাঙ্গীরের দুই বছরের কারাদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হেলেনা জাহাঙ্গীরের দুই বছরের কারাদণ্ড
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ আসামিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত তিনজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এদিন আদালতে হাজির হননি আসামি হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন। তাদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।   এর আগে গত মঙ্গলবার (১৪ মার্চ) এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন একই আদালত। দণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নূরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান। ২০২১ সালের ২ আগস্ট প্রতারণার মামলাটি দায়ের করেন জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন। এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর আদালতে হেলেনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল করেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম। ২০২২ সালের ১৮ এপ্রিল এ মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি