হেফাজতের তাণ্ডবলীলায় বিএনপি জড়িত ছিল : ওবায়দুল কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হেফাজত সম্প্রতি যে তাণ্ডবলীলা চালিয়েছে, বিএনপি শুধু এর পৃষ্ঠপোষকই নয় বরং জড়িতও ছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ'র কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কোনো দল বা আলেম-ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি, বরং যারা ওই তাণ্ডবলীলায় সরাসরি জড়িত তাদের গ্রেপ্তারর করা হয়েছে। বিএনপি এক যুগের বেশি সময় ধরেই আন্দোলনের হাঁক-ডাক দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শুধু আন্দোলনই নয়, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং উপনির্বাচনে নির্লজ্জ ভরাডুবিই প্রমাণ করে জনগণ থেকে কারা জনবিচ্ছিন্ন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনার এ সময়ে রাজনৈতিক বিরূপ মন্তব্য করা সমীচীন নয় জানিয়ে বলেন, পারস্পরিক দোষারোপ করোরই এসময় করা উচিত নয় কিন্তু নিত্যদিন বিএনপির মিথ্যাচার ও অন্ধ সমালোচনার জবাব দিতে হয়। তিনি বলেন, জন্মলগ্ন থেকে যে দল অগণতান্ত্রিক পথরেখা ধরে হেঁটেছে তারা আজ গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে এবং সবক দিচ্ছে দেশ ও জাতিকে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি