৪ মে ২০২৬

হেফাজত নেতা জুনায়েদ কাসেমী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হেফাজত নেতা জুনায়েদ কাসেমী গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার মামলায় হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেফতার করেছে সিআইডি। শনিবার (১ মে) দুপুর দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক জিসান। তিনি বলেন, জুনায়েদ কাসেমীর বিরুদ্ধে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ধ্বংসাত্মক কাজে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। সিআইডি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছিলো। সেসব মামলায় আজ দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নেতাকর্মীদের বিরুদ্ধে দেশে দায়ের হওয়া ২৩ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছিলো সিআইডি। গত ১৯ এপ্রিল এই দায়িত্ব পায় সংস্থাটি। এই ২৩টি মামলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ১৫টি, কিশোরগঞ্জের ২টি, চট্টগ্রামের ২টি ও মুন্সিগঞ্জের ২টি রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৫টি মামলা এবং চলতি বছরে মামলা হয়েছে ১৮টি। গত ২০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে সিআইডি'র প্রধান ব্যারিস্টার মাববুবুর রহমান বলেছিলেন, আমরা এসব মামলায় প্রাথমিক তদন্তে তিন ধরনের লোকের সংশ্লিষ্টতা পেয়েছি। যারা উপস্থিত থাকছে, অনুপস্থিত থাকলেও ইন্ধন দিয়েছে, আর যারা সরাসরি হামলা ও নাশকতায় জড়িয়েছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তদন্ত প্রতিবেদন দাখিল করবো।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি