৭ মে ২০২৬

হাতিয়ায় ১৪০ টন কয়লাসহ আটক ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:০৫ এএম
হাতিয়ায় ১৪০ টন কয়লাসহ আটক ২

বাংলাপ্রেস ডেস্ক:   নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা ও চারটি কার্গো বোটসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— উপজেলার চরকিং ইউনিয়নের কলাপাড়া গ্রামের দাসের হাটের জহিরুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত ও চরঈশ্বর ইউনিয়নের ওছখালী বাজারের বেলাল হোসেনের ছেলে শাহেদ মিয়া 

সোমবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে হাতিয়া থানাধীন টাংকির খালসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক চারটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন প্রায় ১৪০ টন কয়লা (মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা) ও দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, কয়লাগুলো চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়। পরবর্তীতে জব্দকৃত কয়লা, বোট ও আটক ব্যক্তিদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয় আইনি ব্যবস্থার জন্য।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি