১২ মে ২০২৬

হাতিয়াতে ৬ হরিণ শিকারী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাতিয়াতে ৬ হরিণ শিকারী আটক
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া থেকে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের ৬জনকে আটক করেছে কোস্টগার্ড। আটকৃতরা হলেন, ভোলা জেলার অন্তর্গত মনপুরার এলাকার রিয়াজ(২৬), ফিরোজ(২৫), জুলফিকার (২৩), মজনু(৩০), মান্নান(৩২) এবং দুলাল(২২)। রোববার(৩০ অক্টোবর) বিকালে হাতিয়ার মানিক চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কোস্ট গার্ড বিসিজি স্টেশন, হাতিয়ার স্টেশন কমান্ডার বাবুল আকতার সিপিও আটকের সত্যতা নিশ্চিত করেন ্ তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের প্রধান রিয়াজ ও তার ৫ সহযোগীকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ, হরিণের চামড়া, হরিণ শিকারের ফাঁদ ও ২টি চাকু জব্দ করা হয়। আটককৃতদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি