৮ মে ২০২৬

হাতিরপুলের আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাতিরপুলের আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। ইতোমধ্যে ছাদ থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বহুতল ভবনটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতর থেকে এখনো ধোঁয়া বের হতে দেখা গেছে। উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভেতরে অক্সিজেন মাস্ক ও অগ্নিনির্বাপণ কস্টিউম পরে ভেতরে প্রবেশ করছেন। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। বর্তমানে সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ‘গ্রিন কোজি কটেজ’ নামের ওই ভবনটিতে আগুনের ঘটনায় ৪৬ জন মারা যান। সাততলা ওই ভবনের একটি তলা ছাড়া বাকি সবকটি তলায় রেস্তোরাঁ ছিল। ওই ভবনে জরুরি বহির্গমন সিঁড়ি না থাকায় আগুন লাগার পর কেউ বের হতে পারেননি। ভবনের সিঁড়িতে রাখা ছিল গ্যাসের সিলিন্ডার। এ ঘটনার পর ঢাকার রেস্তোরাঁগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই প্রেক্ষাপটে অভিযানে নেমেছে পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি