৫ মে ২০২৬

হাতের তালুতে লিখে পরীমনির নতুন বার্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাতের তালুতে লিখে পরীমনির নতুন বার্তা
বাংলাপ্রেস ডেস্ক: চিত্রনায়িকা পরীমনি আজ (১৫ সেপ্টেম্বর) আদালতে শুনানির জন্য উপস্থিত হতে গিয়ে হাতের তালুতে লিখে নতুন বার্তা দিয়েছেন। সকাল ১১টার দিকে ঢাকা মহানগর মুখ্য আদালতে এসে পরীমনি তার গাড়ির সান রুফ খুলে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মেহেদী দিয়ে তার ডান হাতে মধ্যমার ছবির নিচে লেখা ছিল ‘… মি মোর’। বিশেষ এই বার্তা পরী কার উদ্দেশ্যে দিয়েছেন, কেন দিয়েছেন তা জানা যায়নি। তবে ধারণা করা যায়, নিন্দুকের জন্যই তার এমন বার্তা। এই বার্তার মাধ্যমে তিনি হয়তো বলতে চাইছেন- কারো পরোয়া করেন না তিনি। উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসার সময় পরীমনির হাতে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। লেখাটি তখন নতুন করে আলোচনার জন্ম দেয়। আজ এই চিত্রনায়িকার হাতের তালুতে একইভাবে আরেকটি লেখা দেখা গেল। গত ৪ আগস্ট বিকেলে পরীমনিকে বাসা থেকে মাদকসহ আটক করে র‌্যাব। মাদক মামলায় ২৭ দিন কারাভোগ করতে হয় তাকে। ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে আজ তার শুনানির তারিখ ছিল। সংক্ষিপ্ত শুনানি শেষে বেলা সোয়া ১টার দিকে আদালত থেকে বেরিয়ে যান পরীমনি। এ মামলায় ১০ অক্টোবর আবার তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি