৫ মে ২০২৬

হাতে আঘাত পেয়ে হাসপাতালে মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাতে আঘাত পেয়ে হাসপাতালে মির্জা ফখরুল
রাজনীতি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে চোট পেয়ে প্রাইম মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সোমবার বিকেলে রংপুর উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমানের পক্ষে পথসভা শেষে গাড়িতে উঠার সময় তিনি হাতে চোট পান। পরে তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা তাকে প্রাইম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে রেস্টহাউজে বিশ্রাম নিচ্ছেন।

এর আগে পথসভায় মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন ফ্যাসিবাদের শাসন চলছে। গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতেই রংপুর-৩ উপ-নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে।

সোমবার বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বরে বিএনপি প্রার্থী রিটা রহমানের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন মীর্জা ফখরুল।

তিনি বলেন, ক্যাসিনো খেলার সুযোগ দিয়ে দেশকে বিক্রি করার পায়তারা করছে সরকার। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে বিএনপি আন্দোলনে নেমেছে বলে জানান ফখরুল।

বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকু, আসাদুল-হাবিব-দুলু, হাবিব-উন-নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পথসভায় অংশ নেন। এর আগে নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পথসভায় অংশ নেয় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।

পথসভা শেষে প্রচণ্ড ভিড়ের মধ্যে গাড়িতে উঠার সময় তার একটি হাতে ধাক্কা লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য প্রাইম মেডিকেল হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি