৭ মে ২০২৬

হাসপাতালেই থাকতে হচ্ছে খালেদা জিয়াকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাসপাতালেই থাকতে হচ্ছে খালেদা জিয়াকে
বাংলাপ্রেস ঢাকা: হাসপাতালে ২৫ দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি বলে জানা গেছে। চিকিৎসকরা তাকে প্রতিদিন পর্যবেক্ষণ করছেন। তাই আপাতত বিএনপি নেত্রীকে হাসপাতালেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। জাহিদ জানান, খালেদা জিয়ার অবস্থা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার উপযুক্ত নয়। কত দিন তাকে হাসপাতালে থাকতে হবে তাও অনিশ্চিত। এদিকে, সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বিএনপির মিডিয়া উইংয়ের এক সদস্য জানান, দুদিন খালেদা জিয়ার যেসব শারীরিক পরীক্ষা করা হয়েছে তাতে অবস্থার উন্নতি পাওয়া যায়নি। তাই আগামী বেশ কয়দিন হাসপাতালে থেকে মেডিকেল বোর্ডের অধীনে তার শারীরিক পরীক্ষা করাতে হবে। মেডিকেল টেস্টের জন্য ৯ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারপর থেকে একটি মেডিকেল টিম নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করে আসছে। এর আগে গত ১২ জুন মধ্যরাতে অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ জুন হাসপাতাল থেকে ভাড়া বাড়ি ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। ৭৮ বছর বয়সি খালেদা জিয়া হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর এভারকেয়ারে ভর্তির পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা। খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়। ২০২০ সালের ২৫ মার্চ সাময়িক মুক্তি মেলার পর থেকে তিনি গুলশানের বাসাতেই থাকছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি