৫ মে ২০২৬

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী রবি চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী রবি চৌধুরী
বাংলাপ্রেস ডেস্ক: আধুনিক সময়ে প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এ থেকে বাদ নেই শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও। সংগীতশিল্পী রবি চৌধুরী, সংগীতের পাশাপাশি ফেসবুকেও সক্রিয় তিনি। এখানে ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভাগ করে নিয়ে থাকেন এ গায়ক। এবার রবি চৌধুরী ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দুঃসংবাদ দিলেন। অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন বলে জানালেন তিনি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে চারটার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান এই সংগীতশিল্পী। রবি চৌধুরীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘ডাক্তার রিপোর্ট দেখে ভর্তি হতে বললেন। ভালো থাকবেন সবাই।’ নন্দিত এই গায়কের ছবি ও পোস্ট দেখে এটা স্পষ্ট, ভালো নেই তিনি। তবে ঠিক কী হয়েছে এবং কোন হাসপাতালে ভর্তি রয়েছেন, সেটি জানাননি। আর তার অসুস্থতার খবরে বেশ উদ্বিগ্ন শুভাকাঙ্ক্ষীরা। তাইতো তারা মন্তব্যের ঘরে দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রিয় শিল্পীর। প্রসঙ্গত, নব্বইয়ের দশকের এই গায়ক দীর্ঘ ক্যারিয়ারে ৬০টিরও বেশি অডিও অ্যালবাম প্রকাশ করেছেন। তার প্রথম অডিও অ্যালবাম প্রকাশ হয় ‘সেলেক্স’ নামক কোম্পানি থেকে। পাশাপাশি প্রায় ৮০টি সিনেমায় প্লেব্যাক করেছন। এছাড়া সংগীত পরিচালনাও করেছেন রবি চৌধুরী। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি