৪ মে ২০২৬

হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম
হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

 


বাংলাপ্রেস ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। গতকাল সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক ইউনিটে ভর্তি আছেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন তিনি। এ ধরনের রোগীরা সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে থাকেন। এরপর পরবর্তী চিকিৎসাপদ্ধতি কী হবে, তা বলা যায়।’

উল্লেখ্য, এক সময় নিয়মিত টিভি নাটকে দেখা গেছে হাসান মাসুদকে। কাজ করেছেন সিনেমাতেও। তবে হঠাৎ করেই শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেতা। সম্প্রতি হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে হাসান মাসুদ গণমাধ্যমে জানান, অভিনয়ে আর ফিরতে চান না তিনি, চাকরি করতে চান।

এক সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, ‘আমি এখন একটা জব খুঁজছি। যে ক্ষেত্রেই হোক না কেন- সাংবাদিকতা, প্রশাসন কিংবা অন্যকিছু। একটা সুযোগ পেলেই চাকরিতে ঢুকে যাব। অভিনয় থেকে একেবারেই হারিয়ে যাব।’

বলা দরকার, ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন হাসান মাসুদ। সাত বছর পর ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৪-২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি।

টেলিভিশন নাটকেও রয়েছে তার শক্ত অবস্থান। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি