৫ মে ২০২৬

হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ নেই: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ নেই: ফখরুল
  বাংলাপ্রেস ডেস্ক: এই সরকারকে যদি না সরানো যায় তাহলে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে মূল লক্ষ্য ছিল তা পুরোপুরিভাবে ধবংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন এটা সারা দেশের মানুষের দায়িত্ব। এই সরকারকে সরিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সোমবার (২৬ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন ফখরুল। বিএনপি প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল এ স্মরণ সভায় বিএনপির মহাসচিব আরও বলেন, আমাদের দায়িত্বটা বেশি, কারণ বিএনপিকেই এর (সরকারকে সরানোর) নেতৃত্ব নিতে হবে। সেজন্য যেটা প্রয়োজন- আমাদের কখনো হতাশ হওয়া যাবে না, হতাশা ও ব্যর্থতা নিয়ে এগুনো যাবে না। আমাদের অবশ্যই আশাবাদী ও জনগণকে সংগঠিত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লক্ষ্যে কাজ করছেন। অনেক বাধা-বিপত্তি, অনেক সুবিধা-অসুবিধার মধ্যেও কাজ হচ্ছে। সেই কাজগুলোকে আমাদের একত্রিত করতে হবে। সরকারের ‘অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপন্ন’ বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ভয়াবহ বৈশ্বিক মহামারির সময়ে এই সরকার পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। তাদের উদাসীনতা, অযোগ্যতা, ব্যর্থতা ও দুর্নীতি আজকে দেশ এবং দেশের মানুষের জীবন বিপন্ন-জীবিকা বিপন্ন করে ফেলেছে। তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ বেড নেই এবং ওষুধ নেই। এমন একটা অবস্থা সরকার সৃষ্টি করেছে। এর ভয়াবহতায় জনগণের জীবন আজকে বিপন্ন। করোনা হবে চিকিৎসা পাবে না, ভুল চিকিৎসা হবে, গরীব মানুষ চিকিৎসার অভাবে রাস্তায় পড়ে থাকবে এটা মেনে নেওয়া যায় না। সাবেক এই মন্ত্রী বলেন, আজকের পত্রিকাতে আছে সরকার যে ২৮ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে তার শতকরা ৮৬ শতাংশ ভুয়া। অর্থাৎ তারা যে নামগুলো দিয়েছে সেখানেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামগুলো দিয়েছে, যাতে করে তারা সেই টাকা নিয়ে নিতে পারে। এটা সর্বক্ষেত্রেই হচ্ছে। ‘তথাকথিত পার্লামেন্টে’ চিৎকার করে আওয়ামী লীগের নেতারাই বলছে- ‘আমলা এখন সব কিছু দখল করে নিয়েছে’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমলারা দখল করে নিয়েছে, এজন্য যে তাদের দখল করতে দেওয়া হয়েছে। রাজনীতি নেই, রাজনীতিবিদরা দূরে সরে যেতে বাধ্য হয়েছে। এই সরকার কার ওপরে টিকে আছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। আমলা এবং কিছু দুর্নীতিপরায়ন ব্যক্তিদের যোগসাজশে আজকে তারা ক্ষমতায় টিকে আছে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ধরে রেখেছি দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ধরে রাখার চেষ্টা করেছি এবং ধরে রাখতে পেরেছি। বিএনপিকে অনেকবার ভাঙার চেষ্টা হয়েছে। অনেকবার ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কখনোই ভেঙে ফেলতে পারেনি। কারণ একটাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়েছেন, সেটা জনগণের অন্তুরের সঙ্গে একাত্ম হয়ে গেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি