হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে গুলশান-২ এর বাসভবনে নেয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষ করে বিকেলে হাসপাতাল থেকে তাকে বাসায় নেয়া হয়।
এর আগে গত ১১ সেপ্টেম্বর মধ্যরাতে খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন।
এর আগে, গত ২৩ জুন সফল অস্ত্রোপচার হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম কালেদা জিয়ার।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি