৬ মে ২০২৬

হাসপাতাল ছেড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হাসপাতাল ছেড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

বাংলাপ্রেস ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভাইরাসের সংক্রমণ থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং তিনি নিজের বাড়িতে ফিরে গেছেন। বরিস জনসনের কার্যালয় থেকে বলা হয়েছে, তিনি বাড়িতে অবস্থান করে এখন বাকি চিকিৎসা নেবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, বরিস জনসনের চিকিৎসা বিষয়ক উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী তিনি খুব শিগগিরই অফিসে ফিরবেন না। সেন্ট থমাস হাসপাতালের লোকজনের পক্ষ থেকে বিশেষ চিকিৎসা সেবা দেয়ার জন্য সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

বরিস জনসন করোনাভাইরাসে প্রচণ্ড রকমের অসুস্থ হওয়ার পর গত ৫ এপ্রিল সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাকে পরদিন ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে নেয়া হয়। ৯ এপ্রিল পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি