১০ মে ২০২৬

হাসনাতের ওপর হামলায় কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
হাসনাতের ওপর হামলায় কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, এ জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ মে) সচিবালয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতোদোসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এরইমধ্যে এ ঘটনায় ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে আগে থেকেই সতর্ক থাকবে সরকার। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ইতালিতে অনেক বাংলাদেশি কাজ করে। এজন্য তাদের সঙ্গে কো-অপারেশন মূলক সম্পর্ক থাকা দরকার। এছাড়া, পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে দেশটি বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান তিনি। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতোদোসি জানান, তারা বাংলাদেশ থেকে জনবল নিতে আগ্রহী। বাংলাদেশিরা ভালো কাজ করে কিন্তু লিগ্যাল ভিসা নিয়ে যেতে হবে। অনেকে অন্য দেশের ভিসা নিয়ে ইতালিতে যায়, এরকম যেন না হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি